আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বালুরঘাটে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, দ্রুত চালু বিমানবন্দর, শুরু মেডিক্যাল কলেজের কাজ

Published on: September 2, 2026
---Advertisement---

বালুরঘাট, ২ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ দিনাজপুরে প্রথম প্রশাসনিক সফরেই জোড়া উপহারের ঘোষণা শুভেন্দু অধিকারীর। বুধবার বালুরঘাটে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই সচল হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর। পাশাপাশি প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের ভূমিপুজো এবং নির্মাণকাজও দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই বালুরঘাট বিমানবন্দর চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। বিমান পরিষেবা চালু হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে কলকাতা-সহ রাজ্যের অন্য প্রান্তের যোগাযোগ আরও সহজ হবে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং চিকিৎসার ক্ষেত্রেও জেলার মানুষের সুবিধা বাড়বে বলে আশা প্রশাসনের।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরির উদ্যোগও দীর্ঘদিনের দাবি। প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট জেলা হাসপাতালকে কেন্দ্র করে প্রাথমিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। মেডিক্যাল কলেজ চালু হলে জেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ বা কলকাতার উপর নির্ভরতা অনেকটাই কমতে পারে। একই সঙ্গে স্থানীয় পড়ুয়াদের চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগও বাড়বে।

এদিন জেলা সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অনুমোদিত ও প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। প্রশাসনিক কর্মসূচির ফাঁকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতেও মধ্যাহ্নভোজে যান মুখ্যমন্ত্রী। সেখানে দুই নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

তবে রাজনৈতিক আলোচনা ছাপিয়ে বালুরঘাটবাসীর নজর এখন দুই প্রকল্পে। বিমানবন্দর সত্যিই কবে আকাশে উঠবে, আর মেডিক্যাল কলেজের কাজ কবে মাটিতে নামবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অপেক্ষা সেই জোড়া বাস্তবায়নের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

রোড রোলারের চাকার নীচে ২ লক্ষ ফেনসিডিল, ‘নেশামুক্ত বাংলা’ গড়ার ডাক শুভেন্দুর

পালাবদলের পর প্রথম পুজো, মহালয়ায় ইডেনে মেগা আয়োজন! নজরে মোদি, বাংলার সংস্কৃতির ‘শক্তি’ দেখাতে তৎপর শুভেন্দু সরকার

রাম মন্দিরে ৪ কোটির চেক, অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা! প্রণামীর নামে ‘চেক কেলেঙ্কারি’তে বিপাকে ট্রাস্ট

ভুয়ো এসসি শংসাপত্রে অধ্যাপনা? পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড কার্তিক, কাঠগড়ায় আগের দুই কলেজও

জলযন্ত্রণা মেটাতে ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, জানুয়ারি থেকেই হাওড়ায় নিকাশি সংস্কারের কাজ

চুনকামেও থামল না যাদবপুরের দেওয়াল-যুদ্ধ! রাত সাড়ে ১২টায় ফের ‘মুছে ফেলা’ নিয়ে উত্তেজনা ক্যাম্পাসে

Leave a Comment