আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিন শুরু করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

Published on: August 15, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ স্বাধীনতা দিবসের সকালে নিজের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন শুরু করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। শনিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর দপ্তরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মন্ত্রী। সকলের মধ্যে চকলেট বিতরণ করেও দিনটি উদযাপন করেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীরকে শ্রদ্ধা জানান। স্বাধীনতার এই বিশেষ দিনে দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment