আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সবুজে সাজুক শিলিগুড়ি” , বৃক্ষরোপণেই ভবিষ্যতের নিরাপত্তা,’বনাঞ্জল উৎসব ২০২৬’-এর মাধ্যমে পরিবেশ রক্ষায় এক অনন্য উদ্যোগ।”

Published on: August 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ আগস্টঃ পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা নিয়ে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু হল ‘বনাঞ্জল উৎসব ২০২৬’। বুধবার সকাল ১১টা থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সমাজের সর্বস্তরের মানুষকে পরিবেশ রক্ষার কাজে আরও বেশি করে যুক্ত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উৎসব উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ বিনামূল্যে ৫০০০টি গাছের চারা বিতরণ করা হবে। ফলজ, ঔষধি, বনজ ও ছায়াদায়ী বিভিন্ন প্রজাতির গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে, যাতে প্রত্যেক পরিবার অন্তত একটি করে গাছ রোপণ করে সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “গাছ বাঁচান, জীবন বাঁচান, সবুজে ভরুক ভবিষ্যৎ”। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত অতিথি ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সভাপতি, সম্পাদক-সহ অন্যান্য পদাধিকারী এবং পরিবেশপ্রেমী, সমাজকর্মী ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সকলেই একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার শপথ নেন এবং আগামী দিনেও এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচিকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

একটিমাত্র গাছও হতে পারে আগামী দিনের বিশুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ এবং নিরাপদ জীবনের ভিত্তি। তাই আসুন, সবাই মিলে একটি করে গাছ লাগাই, যত্ন করি এবং সবুজ শিলিগুড়ি গড়ে তুলি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আজকের দিনেই বড় চমক, ১২ রাশির ভাগ্যে কী লেখা?জেনে নিন

ঘর তৈরির আগেই আগুনে ছাই আবাস যোজনার ৬০ হাজার! ভস্মীভূত দু’টি ঘর, পুড়ল বৃদ্ধ ভাতার সঞ্চয়ও

প্রচারের আড়ালে থাকা মানবিক মুখগুলিকে স্বীকৃতি, শিলিগুড়িতে প্রথম ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড’, সম্মানিত ৭০ সংগঠন ও সমাজসেবী

ভোটে হারতেই কি গ্রাম অন্ধকার? রাজস্থানে বিজেপি বিধায়কের ‘ঘনিষ্ঠের’ স্ত্রীর পরাজয়ের পর ৫০টি পথবাতি খোলা নিয়ে বিতর্ক

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

Leave a Comment