আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘২০৩১-এ সুদ-সহ ফিরিয়ে দেব’ মন্তব্যে নতুন মামলা, অভিষেকের আইনি চাপ আরও বাড়ল

Published on: July 24, 2026
---Advertisement---

কলকাতা, ২৪ জুলাইঃ একের পর এক মামলার আবহে নতুন করে আইনি জটে জড়ালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় নতুন এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, প্রকাশ্যে দেওয়া ওই মন্তব্যে হুমকির ইঙ্গিত রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে। অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেন, কার্যালয়ের সমস্ত বৈধ নথি রয়েছে। তাঁর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই সময়ই তিনি বলেন, ‘‘সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।’’

এই মন্তব্যকেই কেন্দ্র করে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, বক্তব্যটি জনমনে ভীতি সৃষ্টিকারী এবং হুমকিসূচক। পুলিশের দাবি, অভিযোগের সঙ্গে জমা দেওয়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ভিত্তিতেই মামলার তদন্ত এগোবে।

ইতিমধ্যেই একাধিক মামলায় আইনি চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার-সংক্রান্ত অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পে অনিয়ম, সই জালিয়াতি এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। বিভিন্ন তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে।

নতুন এই অভিযোগে তদন্ত কোন দিকে গড়ায়, তা এখন দেখার। অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর আইনজীবীদের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment