আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৯ অগস্ট থেকে ‘হর ঘর তিরঙ্গা’, বাংলাজুড়ে কর্মসূচিতে জোর বিজেপির, শাহকে আমন্ত্রণ

Published on: July 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ  ক্ষমতায় আসার পর স্বাধীনতা দিবসকে ঘিরে প্রথম বড় সাংগঠনিক কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে বিজেপি। আগামী ৯ থেকে ১৪ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। লক্ষ্য, বাংলার প্রতিটি জেলায় জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে সর্বস্তরে পৌঁছে দেওয়া। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এ বার শুধু সংগঠনের কর্মসূচি নয়, জাতীয় উৎসবকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।

রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে শুরু হওয়া এই কর্মসূচিকে এ বছর নতুন মাত্রায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা কমিটিগুলির কাছে প্রয়োজনীয় নির্দেশও পাঠানো হয়েছে।

এই কর্মসূচির রাজ্য ইনচার্জ করা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁকে। কো-ইনচার্জের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), সোনালি মুর্মু সোরেন, মহাদেব সরকার এবং ফাল্গুনী পাত্র। দলীয় সূত্রের দাবি, কর্মসূচিতে দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকাকেই গুরুত্ব দেওয়া হবে। এলাকায় এলাকায় জাতীয় পতাকা বিতরণ, পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশাত্মবোধক কর্মসূচির আয়োজন করা হবে।

রাজ্য বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই সময় বাংলায় এসে একটি জনসভা করার আমন্ত্রণ জানিয়েছে। দলীয় সূত্রে খবর, বিষয়টি শাহের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর কর্মসূচি চূড়ান্ত হলে আন্দোলনে নতুন গতি আসবে বলেই আশা নেতৃত্বের।

বিজেপির এক শীর্ষ নেতার বক্তব্য, অতীতে রাজ্যে বিরোধী দলে থাকায় নানা কর্মসূচি আয়োজন করতে প্রশাসনিক বাধার অভিযোগ ছিল। এখন সরকারে থাকায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় পতাকার বার্তা রাজ্যের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দলের পরিকল্পনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতেও জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহ দেওয়া হবে। স্বাধীনতার চেতনাকে সামনে রেখেই এ বার বাংলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে চাইছে বিজেপি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভুয়ো বিল্ডিং প্ল্যান মামলায় জেলেই উদয়ন, দিনহাটা আদালতে জামিন খারিজ, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রাক্তন মন্ত্রীর

জনগণনায় মাতৃভাষা ‘কামতাপুরী’ লেখার আবেদন নস্যশেখ উন্নয়ন পরিষদের

দলের বিরুদ্ধে ক্ষোভে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, পরে কর্মীর বাড়িতে বিজেপি-খাদ্যসামগ্রী, নগদ ও পাশে থাকার আশ্বাস

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

Leave a Comment