আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অনুমতি ছাড়াই সংসদ অভিযান,ব্যারিকেড ভাঙতেই লাঠিচার্জ, উত্তপ্ত দিল্লি

Published on: July 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ পুলিশের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই সংসদ অভিযানে নামল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার সকাল থেকেই যন্তর মন্তর চত্বর ও সংসদ চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে মিছিল সংসদের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ান।

আগেই দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছিল, সংসদ অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হবে না। পুলিশের দাবি, সংসদ ও সংলগ্ন এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ের অন্তর্গত। সেখানে বিক্ষোভ বা মিছিল আইনশৃঙ্খলার পক্ষে ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থেও ওই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, সংসদের দিকে কোনও মিছিল এগোতে দেওয়া হবে না।

তবে প্রশাসনের অবস্থান সত্ত্বেও কর্মসূচি থেকে সরে আসেনি সিজেপি। দলের দাবি ছিল, বৃষ্টি বা কড়া নিরাপত্তা কোনও কিছুই তাদের সংসদ অভিযানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেই ঘোষণামতোই সোমবার সকালে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিরাপত্তার স্বার্থে রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ এই পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। যন্তর মন্তর ছাড়া রাজধানীর অন্যত্র পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল থেকেই তিনি সরকারের সামনে তিনটি শর্ত রেখেছেন। তার মধ্যে অন্তত একটি শর্ত মানা হলে অনশন প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। এদিনের সংঘর্ষের পর আন্দোলন আরও কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দশ দফা দাবিতে শিলিগুড়িতে সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, ঋণ মকুবের দাবিতে সরব কৃষকেরা

সংবিধান দিবসে শিলিগুড়িতে কংগ্রেসের ‘সংবিধান রক্ষা’ র‍্যালি, পথে নামলেন চার জেলার নেতা-কর্মীরা

পাঁচ মাস ধরে বেতন বন্ধ! মাথাভাঙা মহকুমা হাসপাতালের বিদ্যুৎ পরিষেবার ১২ কর্মীর সংসারে টান, কর্মবিরতির হুঁশিয়ারি

মাসে ২ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভরসা! ‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন আবেদন?

শিক্ষক সঙ্কটে ধুঁকছে মডেল স্কুল! পঠনপাঠন সচল রাখতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের, অন্য স্কুল থেকে পাঠানো হবে শিক্ষক

নিজের দলের বিরুদ্ধেই তোলাবাজি রুখতে পথে বিজেপি বিধায়ক! মাইক হাতে হাটে হাটে দেবদাস, হুঁশিয়ারি ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’

Leave a Comment