আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে জনশুনানিতে প্রায় ৫০ জনের আবেদন, ‘দপ্তরে নয়, মানুষের কাছে’ ‘সরাসরি শঙ্কর’-এ অভিযোগ শুনলেন পর্যটনমন্ত্রী

Published on: July 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ জুলাইঃ সরকারি দপ্তরের দীর্ঘ প্রক্রিয়ার বদলে সরাসরি মন্ত্রীর সামনে নিজের সমস্যার কথা বলার সুযোগ। সেই লক্ষ্যেই রবিবার শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি। পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ এদিন প্রায় ৫০ জন সাধারণ মানুষের লিখিত ও মৌখিক অভিযোগ শোনেন। জমি-সংক্রান্ত বিবাদ থেকে শুরু করে সরকারি দপ্তরে কর্মরত এক মহিলার কর্মস্থলে নির্যাতনের অভিযোগ  নানা ধরনের সমস্যা উঠে আসে জনশুনানির মঞ্চে। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

রবিবার সকাল থেকেই শিলিগুড়ি হিন্দি হাইস্কুল প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। নির্দিষ্ট কাউন্টারে অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি অনেকে সরাসরি মন্ত্রীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আবেদনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ড. শঙ্কর ঘোষ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন বলেও দলীয় সূত্রে দাবি।

সবচেয়ে বেশি অভিযোগ আসে জমি সংক্রান্ত বিষয়ে। জমির মালিকানা, রেকর্ড সংশোধন, দখল-বিতর্ক এবং প্রশাসনিক জটিলতা নিয়ে একাধিক আবেদন জমা পড়ে। পাশাপাশি পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তাঁর উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরেন। ওই অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় নথি সংগ্রহ করে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ড. শঙ্কর ঘোষ বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কাছে পৌঁছনো। অনেক সময় সাধারণ মানুষ ছোট ছোট সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হন। সেই ভোগান্তি কমাতেই ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

মন্ত্রী আরও জানান, এই উদ্যোগ একদিনের জন্য নয়। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মানুষের কাছে পৌঁছে একই ধরনের জনশুনানির আয়োজন করা হবে। যাতে আরও বেশি মানুষ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান এবং স্থানীয় সমস্যার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়।

রাজনৈতিক মহলের মতে, জনসংযোগ ও প্রশাসনিক পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচিতে জোর দিচ্ছে সরকার। আর সেই বার্তাই রবিবার শিলিগুড়িতে ‘সরাসরি শঙ্কর’-এর মঞ্চ থেকে স্পষ্টভাবে তুলে ধরলেন পর্যটনমন্ত্রী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

১২ বছরেও হয়নি নির্বাচন, নতুন কমিটির দাবিতে সরব মাথাভাঙার ব্যবসায়ীরা

দিনহাটা কলেজে হামলার অভিযোগে এসপি অফিস ঘেরাও ও অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা এসএফআইয়ের

২১ জুলাইয়ে গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমতি ঋতব্রতদের,কালীঘাট শিবিরের নজর হাই কোর্টে

বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম সাংগঠনিক বৈঠক, সরকার আলাদা, দল আলাদা, বঙ্গ বিজেপিকে ‘শাসনের পাঠ’ দেবেন শাহ

সেবাশ্রয়-কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে এফআইআর,নড়েচড়ে স্বাস্থ্যভবনও

বিএসএফের জন্য আরও ১০৮ একর জমি হস্তান্তরের প্রস্তুতি, মেখলিগঞ্জে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত শুরু,এক মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করার লক্ষ্য প্রশাসনের

Leave a Comment