আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘আইনশৃঙ্খলা ফেরাতেই প্রয়োজন’, গুন্ডাদমন বিলের পক্ষে কাকলি ঘোষ দস্তিদার

Published on: June 29, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সদ্য পাস হওয়া গুন্ডাদমন বিলের পক্ষে সরব হলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সোমবার পাহাড়ে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে অতীতে ঘটে যাওয়া একাধিক হিংসা ও সন্ত্রাসের ঘটনার প্রেক্ষিতে এই আইন অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর আশা, আইনটি কার্যকর হলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হাতে আরও কার্যকর আইনি হাতিয়ার থাকবে।

সোমবার বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, বহুল পরিচিত ‘গুন্ডাদমন বিল’, পাস হয়। বিলটি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তুমুল বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন কাকলি ঘোষ দস্তিদার।

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আগের সরকারের সময়ে যে থ্রেট কালচার তৈরি হয়েছিল, অভয়া কাণ্ডের মতো যে ঘটনাগুলি ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সর্বসম্মতিক্রমে এই বিল পাস হওয়া উচিত ছিল।”

সাংসদের বক্তব্য, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠিত অপরাধ দমনে প্রশাসনকে আরও শক্তিশালী আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যেই এই ধরনের আইন প্রয়োজন। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে সব পক্ষেরই এই ধরনের উদ্যোগকে সমর্থন করা উচিত।

তবে বিলটি নিয়ে বিরোধীদের একাংশ ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, আইনটির কিছু ধারা ভবিষ্যতে রাজনৈতিকভাবে অপব্যবহারের আশঙ্কা তৈরি করতে পারে। যদিও শাসকদলের বক্তব্য, বিলের একমাত্র উদ্দেশ্য সমাজবিরোধী কার্যকলাপ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

এই আবহে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থন নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে। গুন্ডাদমন বিল কার্যকর হওয়ার পর তার বাস্তব প্রয়োগই এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment