আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরবঙ্গে লাল সতর্কতা, আজ ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

Published on: June 28, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বর্ষার দাপট আরও বাড়ছে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জারি হল লাল সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আশঙ্কা অতি ভারী বৃষ্টির। তার জেরে পাহাড়ে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং বিস্তীর্ণ এলাকায় জল জমার সম্ভাবনাও প্রবল।

শুধু পাঁচ জেলাই নয়, উত্তর দিনাজপুরেও জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই দুই জেলাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা।

আবহবিদদের মতে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব ভারতের উপরে তৈরি অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতির জেরেই বৃষ্টির এই দফা। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে লাল সতর্কতা বহাল থাকবে। মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে।

প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে টানা বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। ফুলে-ফেঁপে উঠতে পারে তিস্তা-সহ উত্তরবঙ্গের একাধিক নদী। নিচু এলাকায় জল জমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে দ্রুত উদ্ধারকাজ চালানোর প্রস্তুতিও রাখা হয়েছে। বর্ষার এই দফা কতটা ভোগান্তি বাড়ায়, এখন সেই দিকেই নজর প্রশাসন এবং উত্তরবঙ্গবাসীর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment