আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অসুস্থতার সঙ্গে লড়াই জারি, রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ নিলেন অলকা ইয়াগনিক

Published on: June 24, 2026
---Advertisement---

বিনোদন ডেস্ক, ২৪ জুনঃ দীর্ঘদিন ধরেই জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছিল না বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অলকা ইয়াগনিক-কে। বিরল শ্রবণজনিত সমস্যার কারণে কার্যত সংগীতজগৎ থেকেও দূরে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সেই কঠিন লড়াইয়ের মাঝেই বুধবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন বর্ষীয়ান শিল্পী। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও ঘিরেই আবেগে ভাসলেন তাঁর অসংখ্য অনুরাগী।

জানা গিয়েছে, ৬০ বছর বয়সী এই শিল্পী ‘সেনসোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ নামে এক বিরল শ্রবণ সমস্যায় আক্রান্ত। এই রোগে কানের স্নায়ু ও শ্রবণক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে গান গাওয়া থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপনেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় রোগীদের। অলকা নিজেই কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে এই অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন। তাঁর কণ্ঠস্বর শেষবার শোনা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অমর সিং চমকিলা ছবির ‘নরম কালজা’ গানে।

পদ্মভূষণ গ্রহণের সময় একটি আবেগঘন দৃশ্য নজর কেড়েছে সকলের। মঞ্চে ওঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে প্রণাম করেন অলকা। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে তাঁকে একজন সহকারী ধরে রেখেছিলেন, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা।

পরে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তায় নিজের সংগ্রামের কথা তুলে ধরেন গায়িকা। তিনি লেখেন, গত দু’বছর ধরে প্রচারের আলো থেকে দূরে ছিলেন এবং শারীরিক সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন। সেই কঠিন সময়ে অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন তাঁকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।

অলকার কথায়, এই পদ্মভূষণ শুধু একটি রাষ্ট্রীয় সম্মান নয়, বরং তাঁর দীর্ঘ সংগীতজীবনে পাশে থাকা লক্ষ লক্ষ শ্রোতার ভালোবাসার স্বীকৃতি। সেই কারণেই এই সম্মান তাঁর কাছে আরও বেশি আবেগ ও গৌরবের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment