আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ময়নাগুড়িতে বাস-ট্রেলারের সংঘর্ষে মৃ*ত ৫, আ*হ*ত অন্তত ২১, চাঞ্চল্য উত্তরবঙ্গে

Published on: June 21, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: রবিবার সকাল সকাল ভয়াবহ পথ দুর্ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। জাতীয় সড়কের উল্লা ডাবরি ফ্লাইওভারের কাছে যাত্রীবোঝাই একটি সরকারি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সজোরে সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন। তাঁদের মধ্যে এক শিশু ও দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী বাসটি। রবিবার ভোরের পর ময়নাগুড়ির উল্লা ডাবরি ফ্লাইওভারের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন বহু যাত্রী। দুর্ঘটনার পরই এলাকায় চিৎকার, আতঙ্ক আর হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের একে একে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রেলার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রাথমিক অনুমান, রাতভর বৃষ্টির জেরে রাস্তা ভিজে থাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে ট্রেলারটি কেন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকার বার্তা, ডিএ-সহ বড় ঘোষণার জল্পনায় চড়ছে প্রত্যাশা

যোগদিবসে কলকাতা বন্দর থেকে তিন আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন, আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

অবিরাম বৃষ্টিতে ফুলেফেঁপে উঠছে তোর্সা,বাঁধপাড়ে আতঙ্কে দিন কাটছে কোচবিহারের বাসিন্দাদের

শিক্ষক না অভিযুক্ত? আদালত থেকে মুক্তির পর তন্ময়কে ঘিরে আবেগ, শোভাযাত্রায় ফিরলেন স্কুলে

রেললাইনের পাশে র*ক্তা*ক্ত যুবক উ*দ্ধা*র,আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা নাকি দু*র্ঘ*ট*না,ধোঁয়াশায় বামনহাট

‘ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল’,পশ্চিমবঙ্গ দিবসে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ শুভেন্দুর, শুভেচ্ছা অমিত শাহেরও

Leave a Comment