আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বালাসনের জলের তোড়ে ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক

Published on: June 19, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৯ জুনঃ টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি নদীগুলি। বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছে দুধিয়ার অস্থায়ী সেতু। এর ফলে সড়কপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।

গত বছরের অক্টোবরে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বালাসনের উপর থাকা সেতু ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীতে অস্থায়ী সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হলেও এবারের বর্ষার দাপটে সেই সেতুও টিকল না।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নেমেছে। বিশেষ করে কার্শিয়াং সংলগ্ন এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। পাহাড়ি এলাকায় একাধিক গাছ উপড়ে পড়েছে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু পর্যটক বর্তমানে দার্জিলিং, মিরিক ও সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। দুধিয়ার সেতু ভেঙে যাওয়ায় তাঁদের শিলিগুড়ি ফেরার জন্য বিকল্প পথ হিসেবে সুখিয়াপোখরি হয়ে নামতে হচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে সেই পথও কতটা নিরাপদ থাকবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ধস, রাস্তা বিচ্ছিন্ন হওয়া এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জের? প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমানের বাড়িতে হামলার অভিযোগ

দিনহাটায় ফিরলেন উদয়ন গুহর স্ত্রী শাশ্বতী, খাবার নিয়ে পৌঁছলেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত

৮ মাসেই ভেসে গেল দুধিয়া সেতু! নির্মাণে গাফিলতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

২১ জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার নোটিস, মমতা ও অভিষেককে জবাবদিহির নির্দেশ

সরকারি কর্মীদের জন্য স্বস্তি, যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য সরকার

প্রমাণ লোপাট ও তথ্য গোপনের অভিযোগে তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের তলব প্রাক্তন পুলিশ কমিশনারকেও

Leave a Comment