আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এফসিসি কাউন্সেলরদের বকেয়া পারিশ্রমিক থেকে চাকরির নিরাপত্তার দাবি নিয়ে মন্ত্রী মালতি রাভা রায়ের দ্বারস্থ প্রতিনিধিদল, আশ্বাস মন্ত্রীর

Published on: June 15, 2026
---Advertisement---

কোচবিহার, ১৫ জুনঃ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি কাউন্সেলরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়ের সঙ্গে তাঁর কুচবিহারের বাসভবনে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন রাজু সাহা, বিজিত নন্দী এবং দিলীপ রায়।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার (এফসিসি)-এর কাউন্সেলরদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেন। স্মারকলিপিতে প্রায় ২৫ মাসের বকেয়া পারিশ্রমিক দ্রুত মিটিয়ে দেওয়া, ওয়ান স্টপ সেন্টারের সঙ্গে এফসিসির সংযুক্তিকরণ, উপযুক্ত বেতন কাঠামো, নিয়মিত বেতন প্রদান, চাকরির নিরাপত্তা, পারিশ্রমিক বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

প্রতিনিধিদল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপির প্রতিটি নথি খুঁটিয়ে দেখেন। বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়ে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি বিষয়টি পর্যালোচনার জন্য কিছুটা সময়ও চান তিনি।

মন্ত্রী মালতি রাভা রায়ের আন্তরিক ব্যবহার, সৌজন্য ও আপ্যায়নে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের আশা, দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং এফসিসি কাউন্সেলরদের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়িত হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment