আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘৫ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ’,বিক্ষোভে সামিল গ্রামবাসী; ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Published on: June 14, 2026
---Advertisement---

কোচবিহার, ১৪ জুন: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার জিরানপুর গ্রাম পঞ্চায়েতের পানিমারার কুঠির এলাকার ৮/২১৮ নম্বর বুথ। কাটমানির টাকা ফেরতের দাবিতে রবিবার পঞ্চায়েত সদস্য সুব্রত কার্জি এবং পঞ্চায়েত সদস্যা রেজিনা বিবি-র বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার পর গরিব উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময়ে উপভোক্তাদের উপর চাপ সৃষ্টি করে এই টাকা আদায় করা হয়। গ্রামবাসীদের দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের প্রত্যেকের অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পর অভিযুক্ত দুই পঞ্চায়েত সদস্য কিছু সময়ের জন্য গ্রাম ছেড়ে চলে যান। পরে আলোচনার মাধ্যমে তাঁরা এলাকায় ফিরে আসেন। এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কাটমানির টাকা ফেরতের দাবি তোলেন।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যদিও বিক্ষোভ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

স্থানীয় বাসিন্দা রঞ্জিত মহন্ত অভিযোগ করে বলেন, আবাস যোজনার সুবিধা পাওয়ার পর বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন গ্রামবাসীরা সেই অর্থ ফেরত চাইছেন। তাঁদের দাবি, টাকা ফেরত না দিলে আইনের দ্বারস্থ হওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও সদস্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনিক তদন্তের দাবিও জোরালো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment