আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা: মুখ্যমন্ত্রী

Published on: June 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ জুনঃ বিধানসভা নির্বাচনের আগে ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের আওতায় চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার কর্মসূচির অর্থ বিতরণ শুরু হচ্ছে বুধবার থেকেই। তারকেশ্বরে এক জনসভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। তিনি বলেন, “বুধবার থেকেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে। বাংলার মা-বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। কোনও অনিয়ম বা ভুয়ো দাবিদারকে এই সুবিধা দেওয়া হবে না।”

গত সপ্তাহেই রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র প্রকাশ করেছে। অফলাইনের পাশাপাশি বুধবার থেকেই অনলাইনেও আবেদন জমা দেওয়ার সুযোগ চালু হচ্ছে। প্রশাসনের দাবি, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজও দ্রুত গতিতে চলছে।

এদিকে, সরকারি প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্ট ও জালিয়াতির অভিযোগ নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল সংখ্যক ভুয়ো উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। তাঁর অভিযোগ, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে দীর্ঘদিন সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল(সিট)গঠন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে। স্বাভাবিকভাবেই যাচাই-বাছাই করা হবে। সাধারণ মানুষকে একটু সহযোগিতা করতে হবে।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, প্রকল্পের নামে কোনও দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সূত্রে খবর, ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করার কাজ চলছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ বিতরণ শুরুর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment