আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লেকটাউন মহাশক্তি কালীবাড়িতে দুঃসাহসিক চুরি, মন্দিরের অলংকার ও দানবাক্সের টাকা লুট; চাঞ্চল্য শিলিগুড়িতে

Published on: May 31, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩১ মে: শিলিগুড়ির লেকটাউন এলাকার জাগ্রত মহাশক্তি কালীবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এই প্রাচীন ও জনপ্রিয় মন্দিরে চোরের হানায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

মন্দির সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নিয়মমাফিক পুজোর কাজে মন্দিরে আসেন পুরোহিত পিন্টু চৌধুরী ও অন্যান্য সেবায়েতরা। সেখানে এসে তাঁরা দেখতে পান মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় দ্রুত মন্দিরের ভিতরে প্রবেশ করেন তাঁরা। এরপরই সামনে আসে চুরির ভয়াবহ চিত্র।

অভিযোগ, মন্দিরের মা কালীর মূর্তির অলংকার, পুজোর বিভিন্ন মূল্যবান সামগ্রী, বাসনপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, মন্দিরের দানবাক্স ভেঙে তার ভিতরে থাকা প্রায় ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পুরোহিত পিন্টু চৌধুরীর দাবি, চোরেরা মন্দিরের প্রায় কোনও মূল্যবান জিনিসই ছেড়ে যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। বহু মানুষের কাছে এই মন্দির ধর্মীয় বিশ্বাস ও আস্থার কেন্দ্র হওয়ায় ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে তদন্তে কিছুটা সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও দুষ্কৃতীরা খুলে নিয়ে গেছে বলে জানা গিয়েছে। ফলে ঘটনার গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হাতছাড়া হয়েছে। তবে পুলিশ আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে। পুরো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment