আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তপ্ত শীতলকুচি

Published on: May 30, 2026
---Advertisement---

শীতলকুচি, ৩০ মেঃ শীতলকুচি ব্লকের পেটলা নেপড়া ২৫২ নম্বর বুথ এলাকায় আবাস যোজনার কাটমানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শনিবার পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। তাঁদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এখন সেই টাকা ফেরতের দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় ও বিভিন্ন চাপের কারণে তাঁরা প্রকাশ্যে এই বিষয় নিয়ে কথা বলতে পারেননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিজেদের দাবি নিয়ে সরব হয়েছেন। এদিন নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ বিক্ষোভে অংশ নেন এবং দ্রুত টাকা ফেরতের দাবি তোলেন।

আন্দোলনে অংশ নেওয়া এক গৃহবধূ জানান, “এতদিন আমরা প্রতিবাদ করার সাহস পাইনি। নানা কারণে চুপ করে থাকতে হয়েছে। এখন আমরা আমাদের প্রাপ্য টাকা ফেরত চাই। যারা টাকা নিয়েছে, তাদের সেই টাকা ফিরিয়ে দিতে হবে। দাবি না মানা হলে আন্দোলন আরও বড় আকারে চলবে।”

বিক্ষোভকারীরা জানান, শুধুমাত্র অবস্থান বিক্ষোভে তাঁরা থেমে থাকবেন না। প্রয়োজনে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন এবং আইনি পথেও হাঁটবেন। তাঁদের দাবি, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভ চলাকালীন তিনি বাড়িতে ছিলেন না বলেই দাবি আন্দোলনকারীদের।

ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবাস যোজনার কাটমানির অভিযোগ নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment