আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসজেডিএর জমিতে অবৈধ পার্টি অফিস! নোটিশের পর নিজেই ভাঙল তৃণমূল

Published on: May 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ মেঃ শিলিগুড়ির কাওয়াখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ-র জমিতে অবৈধভাবে পার্টি অফিস তৈরি করেছিলেন মাটিগাড়া ব্লকের তৃণমূল কর্মীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে শুরু হয় জোর চর্চা এবং রাজনৈতিক বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই জমিতে একটি দলীয় কার্যালয় তৈরি করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। পরে বিষয়টি এসজেডিএ-র নজরে আসে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে। নোটিশ হাতে পাওয়ার পরই নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব।

অবশেষে বৃহস্পতিবার দলীয় কর্মীরাই নিজেদের তৈরি করা ওই পার্টি অফিস ভেঙে ফেলেন। সকাল থেকেই এলাকায় ব্যাপক তৎপরতা দেখা যায়। পার্টি অফিস ভাঙার ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

যদিও পুরো বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব। ক্যামেরার সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্থানীয় নেতারা। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, সরকারি জমি দখল করে দলীয় অফিস তৈরির ঘটনা অত্যন্ত গুরুতর এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

অন্যদিকে, প্রশাসনিক মহলেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এসজেডিএ-র জমিতে কীভাবে দলীয় অফিস তৈরি হল এবং কতদিন ধরে তা চলছিল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে এখন জোর চর্চা চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment