আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দু’বছর পর উদ্ধার চুরি যাওয়া স্কুটি, মালিকের হাতে ফিরিয়ে দিল এনজেপি থানার পুলিশ

Published on: May 22, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২২ মেঃ শিলিগুড়িতে প্রায় দু’বছর আগে চুরি যাওয়া একটি স্কুটি অবশেষে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া মালিকের পরিবারে। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেছেন তিনি।

জানা গিয়েছে, শিলিগুড়ির চার্চ রোড এলাকার বাসিন্দা মনোজ কুমার জয়েনের স্কুটিটি ২০২৪ সালের ২৭ মার্চ চুরি হয়ে যায়। সেবক রোডে নিজের দোকানের সামনে স্কুটিটি রেখে তিনি কাজ করছিলেন। কিছুক্ষণ পরে বাইরে এসে দেখেন স্কুটিটি আর সেখানে নেই। এরপরই তিনি পানিট্যাঙ্কি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্কুটিটির কোনও খোঁজ মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার ফুলবাড়ি এলাকার একটি জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তারা বিষয়টি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে গাড়ির নম্বর ও নথিপত্র খতিয়ে দেখে জানা যায়, সেটিই মনোজ কুমার জয়েনের চুরি যাওয়া স্কুটি।

শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্কুটিটি মালিকের হাতে তুলে দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া গাড়ি ফিরে পেয়ে অত্যন্ত খুশি মনোজবাবু। তিনি পুলিশের তৎপরতা ও আন্তরিকতার প্রশংসা করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment