আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণে নতুন পর্যালোচনা, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published on: May 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ মে : নতুন বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২২ মে ২০২৪ সালের রায়ের ভিত্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ব্যবস্থা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ২০১১ সালের WP-O60 এবং সংশ্লিষ্ট মামলাগুলিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে ওবিসি সংরক্ষণের হার এবং রাজ্য তালিকাভুক্ত অনগ্রসর শ্রেণির তালিকা নতুন করে পর্যালোচনা করা হবে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে থাকা উপ-শ্রেণি বিভাগও বাতিল করা হবে। অর্থাৎ, নতুন করে সমীক্ষা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে কোন কোন গোষ্ঠী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

রাজনৈতিক মহলের মতে, ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণের পর রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই নতুন সমীক্ষা ও যাচাই প্রক্রিয়া শুরু হতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment