আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলের পুরনো অফিসে বিজেপির বৈঠক ডাবগ্রাম-ফুলবাড়ীতে দলীয় কার্যালয় ঘিরে নতুন বিতর্ক, বিধায়কের উপস্থিতিতে বিজেপির বৈঠক

Published on: May 18, 2026
---Advertisement---

শিলিগুড়ি,১৭মে: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে বিজেপি। যদিও বিজেপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যেসব কার্যালয় দখল হয়েছে, সেগুলি ফেরত দেওয়া হবে।

তবে ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের কানকাটা মোড়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। অভিযোগ, তৃণমূলের একটি পার্টি অফিস দখল করে বিজেপি। কিন্তু সেই কার্যালয় ফেরত দেওয়ার বদলে সেখানেই অনুষ্ঠিত হলো দলীয় বৈঠক।

রবিবার, ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জি নিজে ওই কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এই প্রসঙ্গে বিধায়ক শিখা চ্যাটার্জি জানান, “জায়গাটি আমার নামে। তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে জোরপূর্বক এটি দখল করে ব্যবহার করত। আজ নিজের জায়গায় ফিরে এসে খুব ভালো লাগছে। এই অফিস আড্ডা দেওয়ার জন্য নয়, সাধারণ মানুষের কাজের জন্য ব্যবহার করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment