আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সন্তানের জন্ম দেওয়ার চেয়ে কুকুর পোষো’, পরামর্শ দিয়ে মন্তব্যে বিতর্কে অভিনেত্রী শেফালি শাহ

Published on: May 17, 2026
---Advertisement---

খবরিয়া দেস্ক, ১৭ মেঃ সম্পর্ক, বিয়ে ও মাতৃত্ব নিয়ে আধুনিক প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এই আবহেই বলিউড অভিনেত্রী শেফালি শাহ-এর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর লিলি সিং-এর পডকাস্টে হাজির হয়ে বিয়ে, সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। আর সেখানেই তিনি বলেন, “সন্তান জন্ম দেওয়ার দরকার নেই, কুকুর পোষো।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পডকাস্টে শেফালি শাহ বলেন, বিয়ে নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। তাঁর মতে, ছোট বয়সে মানুষ নিজেকেই পুরোপুরি বুঝে উঠতে পারে না, তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া জরুরি। অভিনেত্রীর কথায়, “তুমি যদি বিয়ে নামের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস না করো, তাহলে বিয়ে কোরো না। আগে নিজেকে বুঝতে শেখো।”

আলোচনার মাঝেই সঞ্চালিকা লিলি সিং জানান, ৩৭ বছর বয়সেও তিনি অবিবাহিত। সেই প্রসঙ্গেই শেফালি বলেন, “আমি জানি এই কথাটা বললে সমালোচনা হবে, তবুও বলছি— সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন নেই। কুকুর পোষো। একজন মানুষের জীবনে কুকুরই নিঃশর্ত ভালোবাসার সবচেয়ে বড় উৎস।”
অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ তাঁর বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে সমর্থন করেছেন। আবার অনেকে মনে করছেন, মাতৃত্বের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।

ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের সাক্ষী থেকেছেন শেফালি শাহ। প্রথমে অভিনেতা হর্ষ ছায়া-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে পরিচালক বিপুল অমৃতলাল শাহ-র সঙ্গে বিয়ে করেন তিনি। বর্তমানে দুই ছেলে আর্যমান ও মৌর্যর মা অভিনেত্রী।

পশুপ্রেমী হিসেবেও পরিচিত শেফালি। তাঁর দুই পোষ্য সাইবেরিয়ান হাস্কি অ্যাশ ও সিম্বাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

অভিনয়ের দিক থেকেও বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম-এর তৃতীয় সিজনে ডিআইজি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেখানে দিল্লিতে নাবালিকা নিখোঁজের ঘটনার তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment