আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গা রেলস্টেশনে বিজেপির সংবর্ধনায় ভাসলেন স্পিকার রথীন্দ্রনাথ বোস

Published on: May 17, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ১৭ মেঃ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোসকে রবিবার মাথাভাঙ্গা রেলস্টেশনে সংবর্ধনা জানাল বিজেপির বিভিন্ন মন্ডল কমিটি। দুপুর প্রায় দুটো নাগাদ পদাতিক এক্সপ্রেসে কলকাতা থেকে কোচবিহারে ফেরার পথে মাথাভাঙ্গা স্টেশনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে স্টেশন চত্বর সরগরম হয়ে ওঠে। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

এদিন বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল বলেন, “রথীন্দ্রনাথ বোস আমাদের উত্তরবঙ্গের গর্ব। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি উত্তরবঙ্গে ফিরলেন। তাই মাথাভাঙ্গা শহর মন্ডলসহ বিভিন্ন মন্ডলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়েছে।” তিনি আরও জানান, রথীন্দ্রনাথ বোসের এই সাফল্যে কোচবিহার জেলার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment