আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে কড়া বার্তা, “অশান্তি বরদাস্ত করা হবে না” তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

Published on: May 16, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মেঃ আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে জেলায়। তার আগেই ফলতায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।

সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে এখন আইনের শাসন চলছে এবং ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশন ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম উল্লেখ করেছিল। সেই তালিকায় জাহাঙ্গির খানের নামও ছিল। এবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শুভেন্দুর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি করা হয়েছিল, এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।

সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতিও দেন। ফলতা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যে আরও বাড়তে চলেছে, এদিনের সভা তা স্পষ্ট করে দিল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেই প্রশংসায় ভরালেন মহাগুরু

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি, আল কায়দার নাম করে ইমেল পাঠানোর অভিযোগে গ্রেফতার যুবক

সুরেন্দ্রনাথ কলেজে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সজল ঘোষের

আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার মাঝেই উত্তপ্ত গড়িয়া, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, প্রশাসনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাটমানি, রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুলল অভিযোগ জানানোর চার স্তর

Leave a Comment