আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কাটমানি, রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুলল অভিযোগ জানানোর চার স্তর

Published on: May 16, 2026
---Advertisement---

ডায়মন্ড হারবার, ১৬ মেঃ আর জি কর কাণ্ডের পর এবার কাটমানি, রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন এবং পুলিশি অত্যাচারের অভিযোগে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “এখন থেকে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য চারটি বিশেষ ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল রাজনৈতিক হিংসা, পুলিশি অত্যাচার, নারী নির্যাতন এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ।

শুভেন্দু অধিকারী বলেন, “গত পাঁচ বছরে রাজনৈতিক হিংসার শিকার হয়ে থাকলে এখন অভিযোগ দায়ের করা যাবে। পুলিশ সেই অভিযোগ নিয়ে তদন্ত করবে।” পাশাপাশি তিনি জানান, থানায় ডেকে স্থানীয় বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ থাকলেও সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মহিলাদের উপর অত্যাচার বা নির্যাতনের অভিযোগ আপসে মিটিয়ে দেওয়ার চেষ্টা হলে সেটিও এফআইআর হিসেবে গ্রহণ করা হবে।” কাটমানি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা নিয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে।

তিনি বলেন, “ডিজিটাল মাধ্যমে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকলে সেই প্রমাণ জমা দেওয়া যাবে। তবে কোনও প্রমাণ না থাকলেও অভিযোগ গ্রহণ করা হবে। তদন্তকারী অফিসার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

তবে একইসঙ্গে ভুয়ো অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমি বলছি বলে কেউ মিথ্যা অভিযোগ করবেন না। অভিযোগ ভুয়ো প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলেই এদিনের বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment