আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লক্ষাধিক টাকা, সোনার গয়না ও চুরি হওয়া বাইক উদ্ধার, গ্রেফতার দুই অভিযুক্ত

Published on: May 16, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৬ মেঃ ভোট পর্ব শেষ হতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে ডিসিপি রানা মুখার্জী একাধিক মামলায় গ্রেফতারি ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শহরে দুটি বড় চুরির ঘটনা সামনে আসে। একটি ঘটনায় বিএসএফের একটি ক্যাম্প থেকে কম্পিউটারসহ একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসে সেবক রোডের মিলিটারি স্টেশন এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। ঘটনাগুলির তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ ভক্তিনগর থানার কুখ্যাত চোর রাকেশ মিস্ত্রিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন অভিযুক্ত কিছুদিন গা ঢাকা দিলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্তকারী দল। পরে জেরার ভিত্তিতে বিএসএফ ক্যাম্প থেকে চুরি হওয়া সরঞ্জাম এবং চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকে তদন্তের বড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ প্রশাসন।

অন্যদিকে, আসিঘর এলাকায় একটি বাড়ি থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নগদ ও সোনার গয়না চুরির ঘটনাতেও দ্রুত তদন্ত চালায় পুলিশ। এই ঘটনায় কুমার রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি চুরি হওয়া সমস্ত সোনার গয়নাও উদ্ধার করেছে পুলিশ।

ডিসিপি রানা মুখার্জি জানান, তিনটি পৃথক ঘটনায় রাকেশ মিস্ত্রি ও কুমার রায়কে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহরে এখনও যেসব মামলা তদন্তাধীন রয়েছে, সেগুলিতেও জোরকদমে তদন্ত চলছে। খুব দ্রুতই বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কাটমানি, রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুলল অভিযোগ জানানোর চার স্তর

প্রথম জেলা সফরে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলায় জোর

শীতলকুচিতে ভয়াবহ ঝড়ে ধ্বংস হৃদয় বর্মনের বাড়ি, ছয়জনের পরিবার চরম দুরবস্থায়

বাংলা আবাস যোজনায় কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও বিক্ষোভ গ্রামবাসীদের, উত্তপ্ত পুটিমারীর জরাবাড়ি এলাকা

লক্ষাধিক টাকা, সোনার গয়না ও চুরি হওয়া বাইক উদ্ধার, গ্রেফতার দুই অভিযুক্ত

শহরে বেআইনি অস্ত্রের আতঙ্ক, এক রাতে দুই থানার বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ২

Leave a Comment