আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে বিকেল ৩টা পর্যন্ত ভোট ৭৯.২৬%, উৎসাহে ভরপুর ভোটাররা

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় ভোটগ্রহণ ঘিরে উৎসবের আবহ। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত জেলায় মোট ভোট পড়েছে ৭৯.২৬ শতাংশ। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই সকাল থেকেই ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটের হারও যথেষ্ট উল্লেখযোগ্য। কোচবিহার দক্ষিণে ৭৬.৮০ শতাংশ, কোচবিহার উত্তরে ৮০.৬৭ শতাংশ, মাথাভাঙ্গায় ৮০.৪৪ শতাংশ, মেখলিগঞ্জে ৭৭.৮৯ শতাংশ, শীতলকুচিতে ৭৮.৫৪ শতাংশ, সিতাইয়ে ৮০.৭১ শতাংশ, দিনহাটায় ৮০.২১ শতাংশ, নাটাবাড়িতে ৮০.৩০ শতাংশ এবং তুফানগঞ্জে ৭৬.৯৭ শতাংশ ভোট পড়েছে।

সকাল থেকেই বিভিন্ন বুথে দীর্ঘ লাইন চোখে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হারও ক্রমশ বৃদ্ধি পায়। মহিলা, প্রবীণ ও প্রথমবারের ভোটারদের অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। অনেক জায়গায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

উল্লেখ্য, কোচবিহার জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য তৈরি করা হয়েছে ২,৬৭৭টি বুথ, যার মধ্যে ১৪০টি অক্সিলারি বুথ। ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তার দিক থেকেও কড়া নজরদারি রয়েছে। জেলায় মোতায়েন রয়েছে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২ হাজারের বেশি রাজ্য পুলিশ। প্রতিটি সাধারণ বুথে দুটি করে সিসিটিভি ক্যামেরা এবং অতি স্পর্শকাতর বুথে তিনটি করে ক্যামেরা রাখা হয়েছে।

এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ ৫০০টি মহিলা পরিচালিত বুথ, যা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। পাশাপাশি ১০টি মডেল বুথেও আধুনিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই কোচবিহারে ভোটগ্রহণ এগোচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অসুস্থ শরীরেও ভোটে ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালন, পরস্পরের ভরসায় বুথে পৌঁছলেন বৃদ্ধ দম্পতি

ইভিএমে প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, মাথাভাঙ্গায় বন্ধ ভোটগ্রহণ, রিপোলিংয়ের দাবি বিজেপির

ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা, ‘আমাকে আটকানো যাবে না’-কড়া বার্তা অভিজিৎ দে ভৌমিকের

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিজিৎ দে ভৌমিক, ‘কোচবিহারের ৯টি আসনেই জিতবে তৃণমূল’, দাবি প্রার্থীর

১০০ মিটার নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী, উত্তেজনা ঘুঘুমারি হাই স্কুলে

বুথে জমায়েত ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতা আটক, দিনহাটায় চড়ল রাজনৈতিক পারদ

Leave a Comment