আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৬.৫ থেকে ৪৪.৫ ডিগ্রি, ৩ ঘূর্ণিঝড়, ১ দিনে ২৫১.৪ মিমি বৃষ্টি-২০২৫-র শেষে ‘ঝড়’ বাংলার আবহাওয়া

Published on: December 31, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ সাড়ে ছয় ডিগ্রি থেকে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস চরম বৈচিত্র্যের মধ্য দিয়েই শেষ হল ২০২৫ সালের পশ্চিমবঙ্গের আবহাওয়া। বর্ষায় একের পর এক নিম্নচাপ, আবার গ্রীষ্মে টানা তাপপ্রবাহ ও বছরের শেষে কনকনে ঠান্ডা সব মিলিয়ে আবহাওয়ার দিক থেকে ঘটনাবহুল একটি বছর কাটাল বাংলা। বছরের শেষ দিনেও যেন চমক দিল প্রকৃতি। কুয়াশা কাটতেই হঠাৎ করেই এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল রাজ্যের বিভিন্ন জেলায়।

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল কলাইকুন্ডায় এই তাপমাত্রা নথিভুক্ত হয়। অন্যদিকে, সমতলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৫ ডিগ্রিতে ১১ জানুয়ারি পুরুলিয়া এবং ৩১ ডিসেম্বর শ্রীনিকেতনে। পাহাড়ে পরিস্থিতি আরও কঠিন ছিল, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

বছরজুড়ে এক দফা শৈত্যপ্রবাহ এবং চার দফা তাপপ্রবাহের সাক্ষী থেকেছে রাজ্য। তাপপ্রবাহের মোট স্থায়িত্ব ছিল ১১ দিন। পাশাপাশি পাঁচ দিন কালবৈশাখী ঝড় হয়, যার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। দু’দিন শিলাবৃষ্টির ঘটনাও ঘটেছে একটি দার্জিলিংয়ে, অন্যটি বাঁকুড়ায়।

বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল ২৯ মে এবং বিদায় নিয়েছে ১৩ অক্টোবর। এই সময়ে মোট ১৪টি নিম্নচাপ তৈরি হয়। বর্ষাকালে মোট বৃষ্টিপাত হয়েছে ১,৩৫৩.৪ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গোটা বছরে রাজ্যের গড় বৃষ্টিপাত ছিল ১,৮৯৩.৯ মিলিমিটার।

কলকাতার ক্ষেত্রেও আবহাওয়ার ওঠানামা ছিল চোখে পড়ার মতো। বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি। একদিনে সর্বাধিক বৃষ্টি হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২৫১.৪ মিলিমিটার।

বছরের শেষ দিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। নতুন বছরের শুরুতেও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment