আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দৃশ্যমানতা কম, কুয়াশাচ্ছন্ন রাস্তায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃ/ত ২

Published on: December 19, 2025
---Advertisement---

মাথাভাঙা, ১৯ ডিসেম্বরঃ ভোরে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এমনকি ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের এবং গুরুতর আহত হন আরও দু’জন।

মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা–ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গেছে মৃত দুই যুবকের বাড়ি কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি এলাকায় একজন ১৮ বছর বয়সী আমির হোসেন ও আহতদের বাড়ি বিলাসী পাড়া এলাকায়।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী।

এরপর ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।পরবর্তীতে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment