আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর প্রক্রিয়া নিয়ে মালদায় সর্বদলীয় বৈঠক; রাজনৈতিক দলগুলির মতামত তুলে ধরা হলো প্রশাসনের সামনে

Published on: December 4, 2025
---Advertisement---

মালদা, ৪ ডিসেম্বর: আসন্ন নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল এসআইআর সংক্রান্ত সর্বদলীয় বৈঠক। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেশাল অবজারভার তন্ময় ভট্টাচার্য, জেলা শাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে-সহ জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। পাশাপাশি জেলার প্রধান রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।

ওই বৈঠকে মূলত এসআইআর ফর্ম পূরণ, তথ্য যাচাই, ত্রুটি সংশোধন এবং ওয়েবসাইটে তথ্য আপলোড সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। প্রতিটি রাজনৈতিক দল তাদের সমস্যার কথা এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলি প্রশাসনের সামনে তুলে ধরে।

এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, “এসআইআর নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিটি দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন। আমাদের দলেরও কিছু তথ্য জানার ছিল সবগুলিরই স্পষ্ট উত্তর আমরা প্রশাসনের কাছ থেকে পেয়েছি।” তিনি আরও বলেন, নির্বাচন-সম্পর্কিত প্রক্রিয়াগুলি যাতে স্বচ্ছ ও বাধাবিহীনভাবে সম্পন্ন হয়, সেই জন্য প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়।

অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার ওয়েবসাইট সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কথা তুলে ধরে বলেন, “এসআইআর ফর্ম ফিল-আপ করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। সমস্যার দ্রুত সমাধানে তিনি আশ্বাস দিয়েছেন।”

বৈঠক শেষে প্রশাসনিক সূত্রে জানা যায়, রাজনৈতিক দলগুলির উত্থাপিত প্রশ্ন ও অভিযোগ পরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভবিষ্যতেও এমন আরও বৈঠক আয়োজিত হতে পারে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনও রকম বিভ্রান্তি বা প্রযুক্তিগত জটিলতা তৈরি না হয়।

মোটের ওপর, প্রশাসন ও রাজনৈতিক দলের যৌথ আলোচনার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সক্রিয় করার উদ্যোগেই এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment