আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“এসআইআর নিয়ে ভয় পাবেন না, কারও নাম বাদ যাবে না” মুর্শিদাবাদে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published on: December 4, 2025
---Advertisement---

মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বরঃ এসআইআর নিয়ে টানাপোড়েন, রাজনৈতিক জল্পনা ও বিজেপির কটাক্ষের মাঝেই আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন কেন রাজ্যকে এই প্রক্রিয়ার দিকে যেতে হয়েছে, কী পরিস্থিতিতে এটি চালু করা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার প্রস্তুত।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাজ্যে জল্পনা তৈরি হয়েছিল বিহারের মতো বাংলাতেও কি একই পদ্ধতি চালু হবে ? মুখ্যমন্ত্রী তখন ঘোষণা করেছিলেন, “বাংলায় আমি এসআইআর করতে দেব না।” কিন্তু প্রক্রিয়া শুরু হতেই বিজেপি কটাক্ষ করে বলেছিল, “কই আটকাতে পারলেন না তো ?” আজ মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সেই কটাক্ষের জবাব দিলেন। তিনি বলেন, “বিজেপির চালাকি আমরা ধরেছি। কারও নাম বাদ যাবে না, কাউকে বাংলাদেশে পাঠানো হলেও ফিরিয়ে আনা হবে। সরকারের ভূমিকা মানুষের পাশে থাকার।”

মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “নিশ্চিন্তে থাকুন, আপনার নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না। যদি কেউ হয়, যেমন মৎস্যজীবীদের ফিরিয়ে এনেছি, তেমনই আনব।” তিনি সোনালি খাতুনের ঘটনা উল্লেখ করে বলেন, “তিনি গর্ভবতী মা। রাজ্য মামলা করে সুপ্রিম কোর্টে গিয়েছি এবং নির্দেশ পেয়েছি তাকে ফিরিয়ে আনার।”

মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সংশয় দূর করে বলেন, “SIR-এর নামে ভয় পাবেন না। শুধু কাগজ জমা দিন। ওরা সময় বেছে নিয়েছে। যদি না করাতাম, তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করতে হতো।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি ভোটের আগে রাজ্যের সুশাসন এবং জনগণের অধিকার রক্ষায় তার দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। তার ভাষণে স্পষ্ট, বাংলায় এসআইআর প্রক্রিয়া কোনো প্রকার ভয় বা অসুবিধা তৈরি করবে না, বরং স্বচ্ছতা এবং সুরক্ষিত নাগরিক অধিকার নিশ্চিত করবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment