আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যৌ*ন হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ‘ননসেন’ খ্যাত ইউটিউবার শমীক অধিকারী

Published on: February 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ‘ননসেন’ খ্যাত শমীক অধিকারীকে গ্রেপ্তার করল বেহালা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রেমিকাকে দীর্ঘ সময় আটকে রেখে যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার নির্যাতিতা তরুণীর দায়ের করা এফআইআরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শমীককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার অভিযোগ অনুযায়ী সোমবার বিকেলে তিনি শমীক অধিকারীর বেহালার ফ্ল্যাটে যান। রাত ন’টা নাগাদ সেখান থেকে বেরোতে চাইলে শমীক তাঁকে বাধা দেন। অভিযোগ, তরুণীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তিনি অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন, তা নিয়ে প্রশ্ন তুলে মারধর শুরু করা হয়। এরপর তাঁকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ।

অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, খুনের হুমকি দিয়ে সারারাত ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তাঁর পোশাক খোলার চেষ্টা করে শ্লীলতাহানি করা হয়েছে এবং অনুমতি ছাড়া স্পর্শ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে উপস্থিত থাকাকালীনই এই ঘটনা ঘটে। মুখ, আঙুল-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁকে ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং বিষয়টি প্রকাশ্যে আনলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

এরপর নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন এবং বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেন। প্রথমে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করেন শমীক অধিকারী। তবে নির্যাতিতার বয়ান ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়। অভিযোগ ওঠার পর পালিয়ে বেড়াচ্ছিলেন ইউটিউবার। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, শমীক অধিকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment