আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সেবক রোডে যুবকের মৃ*ত্যু, ৭ মাসেও বিচার নেই! আদালতের সামনে পরিবারের বিক্ষোভ

Published on: September 3, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: এক রাতের পথ দুর্ঘটনা বদলে দিয়েছিল একটি পরিবারের জীবন। সেবক রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবক শংকর ছেত্রীর মৃত্যুর প্রায় সাত মাস কেটে গিয়েছে। দুর্ঘটনার তদন্তে অভিযুক্ত চালক গ্রেফতারও হয়েছেন বলে পরিবারের দাবি। কিন্তু এখনও বিচার মেলেনি এই অভিযোগ তুলে এবার আদালতের সামনে পথে নামলেন শংকরের পরিবারের সদস্য, পরিজন এবং পরিচিতেরা। তাঁদের দাবি, দ্রুত বিচার করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে গভীর রাতে সেবক রোড দিয়ে ভক্তিনগরের দিক থেকে পানিট্যাঙ্কির দিকে হাঁটছিলেন শংকর ছেত্রী এবং কাজল রায়। অভিযোগ, সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির সাদা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই জোরালো ছিল যে দু’জনেই রাস্তা থেকে প্রায় ২০-৩০ ফুট দূরে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সাহায্যে দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শংকরকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হন কাজল। শংকরের বাড়ি খড়িবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়ি এবং চালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের দাবি, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ, গাড়ির নম্বর এবং প্রযুক্তিগত তথ্যের সাহায্যে তদন্ত এগোয়। অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় বলেও পরিবারের তরফে জানানো হয়েছে।

কিন্তু সেখানেই তাঁদের প্রশ্ন, গ্রেফতারের পরও এত দীর্ঘ সময় কেন? পরিবারের অভিযোগ, দুর্ঘটনার সিসিটিভি  ফুটেজ-সহ গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ তদন্তকারীদের হাতে থাকার পরেও বিচারপ্রক্রিয়া এগোতে দেরি হচ্ছে। সেই ক্ষোভেই বৃহস্পতিবার আদালতের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

বিক্ষোভে ছিলেন দুর্ঘটনার রাতে শংকরের সঙ্গে থাকা কাজল রায়ও। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এক দিকে, অন্য দিকে দীর্ঘ আইনি অপেক্ষা দুইয়ের ভার নিয়েই পরিবারের দাবি, দুর্ঘটনার প্রকৃত ঘটনা দ্রুত আদালতের সামনে স্পষ্ট হোক। দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং শংকরের পরিবার ন্যায়বিচার পাক।

একটি দুর্ঘটনা কখনও শুধু একটি মৃত্যুর ঘটনা হয়ে থাকে না। তার সঙ্গে থেমে যায় একটি পরিবারের স্বাভাবিক জীবনও। তাই পরিবারের প্রশ্ন একটাই আর কত অপেক্ষা করলে মিলবে সেই কাঙ্ক্ষিত বিচার?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

১২ রাশির আজকের ভাগ্যফল, কার জীবনে আসছে নতুন মোড়?

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম কোচবিহার সফর শুভেন্দুর, নিরাপত্তার চাদরে শহর! মদনমোহনে পুজো, রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক

সাফাই কর্মীদের অধিকার ও নিরাপত্তার দাবিতে কোচবিহারে নতুন জেলা কমিটি, দায়িত্বে রাজন-রাজু

নাম-প্রতীক ফ্রিজ, তবু তহবিলে হাত মমতা শিবিরের! ২৯ জানুয়ারি পর্যন্ত তিন অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি বহাল হাই কোর্টে

 ‘খাম’ নিয়ে টানাটানি শেষ হচ্ছে না! ‘আলমারি’ পেয়েও প্রতীক ফেরাতে হাই কোর্টে নওশাদ, নজর ৬ অক্টোবরের উপনির্বাচনে

নাম-প্রতীক ‘ফ্রিজ’, এ বার সুপ্রিম কোর্টে মমতা! দ্রুত শুনানির আর্জি, ‘এই সপ্তাহেই’ শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

Leave a Comment