আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় স্বর্ণজয়, মালদহের সবজি বিক্রেতার মেয়ে সেঁজুতির সাফল্যে গর্বিত জেলা

Published on: January 4, 2026
---Advertisement---

মালদা, ৪ জানুয়ারিঃ আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশের জন্য স্বর্ণপদক এনে গর্বের মুহূর্ত তৈরি করল মালদহের নয় বছরের কন্যা সেঁজুতি বারুই। জেলার এক সাধারণ সবজি বিক্রেতার মেয়ে হয়েও আন্তর্জাতিক মঞ্চে এমন সাফল্য মালদহ সহ গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। এই খবরে জেলাজুড়ে খুশির হাওয়া বইছে।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান রিজিওনাল কান্ট্রিস ব্রিলিয়ান্ট আওয়ার্ড অ্যান্ড কালচার সামিট-এ যোগা স্পোর্টস বিভাগে অংশগ্রহণ করে সেঁজুতি। সেখানে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার মোট আটটি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে সে। আন্তর্জাতিক মঞ্চে তার নিখুঁত পারফরম্যান্স বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।

সেঁজুতি মালদহের নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত যোগা অনুশীলন চালিয়ে যাচ্ছে সে। পুরাতন মালদহ শহরের মহানন্দা কলোনির বাসিন্দা সেঁজুতির বাবা বিনয় বারুই পেশায় সবজি বিক্রেতা এবং মা সান্তনা বারুই গৃহবধূ। পরিবার সীমিত আয়ের হলেও মেয়ের স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি তাঁরা।

বাবা বিনয় বারুই জানান, মাত্র তিন বছর বয়স থেকেই স্থানীয় যোগা প্রশিক্ষক পাপ্পু ঠাকুরের কাছে প্রশিক্ষণ নিচ্ছে সেঁজুতি। রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের পর আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পায় সে। যোগা চ্যাম্পিয়ন সেঁজুতি বলে, “দেশের জন্য স্বর্ণপদক আনতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে যোগাকে নিয়েই আরও এগিয়ে যেতে চাই।” সেঁজুতির এই সাফল্যে গর্বিত মালদহবাসী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment