আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বাংলাকে আঘাত করছেন কেন?” মোদীকে তোপ মমতার, কমিশনের ভূমিকাতেও তীব্র প্রশ্ন

Published on: March 17, 2026
---Advertisement---


কলকাতা, ১৭ মার্চ: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তরজা চরমে। প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

নিজের বাসভবনের ঐতিহ্যবাহী ঘর থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট তৈরি না করে, বাইরে থেকে লোক এনে পরিস্থিতি উত্তপ্ত না করে রাজনৈতিকভাবে লড়াই করুন। অহিংসভাবে গণতন্ত্রের লড়াই হোক।”

এরপরই কমিশনের সাম্প্রতিক প্রশাসনিক রদবদল নিয়ে সরব হন তিনি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর আগে মুখ্যসচিব, ডিজি এবং একাধিক পুলিশ আধিকারিককে বদলির প্রসঙ্গ তুলে মমতার প্রশ্ন, “খেলাটা বিজেপির কথায় কেন হবে? সব অফিসারই বাংলার অফিসার, বাংলার কাজ করেন। এটা বাংলার অস্মিতার লড়াই।”

প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, “বাংলাকে আঘাত করছেন কেন? যত আঘাত করবেন, তত প্রত্যাঘাত আসবে।” তাঁর অভিযোগ, নির্বাচনের মুখে বাঙালি ও অ-বাঙালি অফিসারদের নির্বিচারে সরিয়ে দেওয়া হচ্ছে, যা প্রশাসনিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। এমনকি উৎসবের মরসুমে এই ধরনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

এদিনের বক্তব্যে আবেগের সুরও ছিল স্পষ্ট। বাংলার মানুষকে প্রণাম জানিয়ে মমতা বলেন, “এই ঘর থেকেই আমরা বরাবর প্রার্থী ঘোষণা করি, সেই ঐতিহ্য বজায় রেখেছি।” পাশাপাশি রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ ও হরিচাঁদ-গুরুচাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার আগেই রাজনৈতিক বারুদের গন্ধ স্পষ্ট। ভোট যত এগোচ্ছে, ততই কেন্দ্র বনাম রাজ্য সংঘাত আরও তীব্র হচ্ছে। এখন দেখার, এই আক্রমণের পাল্টা কী জবাব দেয় বিজেপি শিবির।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment