আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“কে প্রার্থী ভুলে যান, ২৯৪ আসনে আমিই প্রার্থী।” চন্দ্রকোনা-গড়বেতায় সভা থেকে বার্তা মমতার

Published on: March 31, 2026
---Advertisement---

পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনা ও গড়বেতার জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার দিনের প্রথম সভায় চন্দ্রকোনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কে প্রার্থী ভুলে যান, ২৯৪ আসনে আমিই প্রার্থী।”

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা অভিযোগ করেন, বেছে বেছে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের নাম বাদ যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ভিনরাজ্যের লোক এনে ফর্ম-৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলছে। তিনি আশ্বাস দেন, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের আইনি সহায়তা দিতে বিনামূল্যে আইনজীবীর ব্যবস্থা করা হবে।

বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “বাংলাকে সহ্য করতে পারে না ওরা। ধর্মের ভিত্তিতে বিভাজন করছে।” পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী ও অমিত শাহ-এর বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করতে চাইছে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করছে।

গড়বেতার সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আলুচাষীদের উদ্দেশ্যে জানান, ফসল নষ্ট হলে শস্যবিমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সরকার প্রয়োজন হলে আলুও কিনবে।

এদিন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, মানুষের পাশে থেকে কাজ করাই দলের মূল শক্তি। সব মিলিয়ে দুই সভা থেকেই নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment