আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার উত্তরে ৬ বুথে ভোট সাময়িক বন্ধ, ভিভিপ্যাট লক ও কন্ট্রোল ইউনিট বিকল, ঘটনাস্থলে ছুটে গেলেন পার্থ প্রতিম রায়

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে প্রযুক্তিগত সমস্যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় ভোট প্রক্রিয়া। অভিযোগ, মোট ৬টি বুথে ইভিএমের কন্ট্রোল ইউনিট বিকল হওয়া এবং ভিভিপ্যাট মেশিন লক হয়ে যাওয়ার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখতে হয় কিছু সময়ের জন্য।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। তিনি সংশ্লিষ্ট বুথগুলিতে গিয়ে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

পার্থ প্রতিম রায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতিই এই সমস্যার মূল কারণ। তাঁর দাবি, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটি অপ্রত্যাশিত এবং তা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

বিশেষ করে আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের ৩/১৫৪ নম্বর বুথে ভিভিপ্যাট মেশিন লক হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। ওই বুথেও গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকল মেশিন দ্রুত বদল করে নতুন ভিভিপ্যাট পৌঁছে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ভোটগ্রহণ স্বাভাবিক করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন কমিশনের তরফে প্রযুক্তিগত সমস্যাগুলি দ্রুত মেটানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

কোচবিহার উত্তরে ৬ বুথে ভোট সাময়িক বন্ধ, ভিভিপ্যাট লক ও কন্ট্রোল ইউনিট বিকল, ঘটনাস্থলে ছুটে গেলেন পার্থ প্রতিম রায়কোচবিহার, ২৩ এপ্রিলঃ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে প্রযুক্তিগত সমস্যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় ভোট প্রক্রিয়া।

অভিযোগ, মোট ৬টি বুথে ইভিএমের কন্ট্রোল ইউনিট বিকল হওয়া এবং ভিভিপ্যাট মেশিন লক হয়ে যাওয়ার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখতে হয় কিছু সময়ের জন্য।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়।

তিনি সংশ্লিষ্ট বুথগুলিতে গিয়ে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।পার্থ প্রতিম রায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতিই এই সমস্যার মূল কারণ। তাঁর দাবি, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটি অপ্রত্যাশিত এবং তা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

বিশেষ করে আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের ৩/১৫৪ নম্বর বুথে ভিভিপ্যাট মেশিন লক হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। ওই বুথেও গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকল মেশিন দ্রুত বদল করে নতুন ভিভিপ্যাট পৌঁছে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ভোটগ্রহণ স্বাভাবিক করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন কমিশনের তরফে প্রযুক্তিগত সমস্যাগুলি দ্রুত মেটানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment