আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ওসমান হাদির মৃ*ত্যু*র জেরে বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে: মুজিবের বাড়িতে বুলডোজার, ‘মব লিঞ্চিং’-এর বলি যুবক নিহত

Published on: December 19, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ডিসেম্বরঃ ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ঢাকার ধানমণ্ডি, খুলনা, ময়মনসিংহ এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে রাতভর তাণ্ডব এবং আগুন-উত্তেজনার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। এছাড়া, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা চালানো হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভবনের চার ও পাঁচতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিক্ষোভকারীদের মুখে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে খুন করা হয়েছে এক হিন্দু যুবককে, যার নাম দীপুচন্দ্র দাস। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হত্যা করার পর তাঁর দেহ গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়। নিহত যুবক পোষাক কারখানায় কাজ করতেন।

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনেও হামলা চালানো হয়। ভারতীয় দূতাবাস, বঙ্গবন্ধু মুজিব ও আওয়ামি লিগের দপ্তর এবং মুক্ত চিন্তার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে বিভিন্ন স্থানে আগুন ও ভাঙচুর চালানো হয়।

অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতি কোথাও লক্ষ্য করা যায়নি। রাতভর তাণ্ডবের কারণে দেশের গুরুত্বপূর্ণ সড়কপথে রাস্তা অবরোধ ছিল। শুক্রবার সকালেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মিছিল করে ঢাকার শাহবাগে পৌঁছাচ্ছেন। নতুন করে আরও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ করা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত সংকটজনক চিত্র সৃষ্টি করেছে। সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকিতে, পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হলেও দেশের উত্তেজনা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment