আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মানসাই নদীর বুকে বাঁশের সাঁকোর উদ্বোধন খুশি গ্রামবাসীরা

Published on: December 22, 2025
---Advertisement---

শীতলকুচি, ২২ ডিসেম্বরঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান।ভাঐরথানার অন্তর্গত সাইতনতলা ঘাটে মানসাই নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোর উদ্বোধন হল। এই সাঁকো চালু হওয়ায় নদীর দুই পাড়ের বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রায় চারশো মিটার দীর্ঘ এই বাঁশের সাঁকোটি এতদিন এলাকাবাসীর অন্যতম দাবির বিষয় ছিল।বর্ষা কিংবা নদীর জল বাড়লে যাতায়াতে চরম সমস্যায় পড়তে হত সাধারণ মানুষ,পড়ুয়া থেকে শুরু করে কৃষক ও শ্রমজীবীরা।নতুন করে এই সাঁকো উদ্বোধনের ফলে দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঐরথানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান চন্দন প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অমল বর্মন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য কাশেম আলী, সুবল বর্মন, উদয় নারায়ণ, শৈলেন প্রামানিক। সইলমারি বুথের বুথ সভাপতি বিশ্বজিৎ সরকার সহ আরও অনেকে।

বক্তারা বলেন, এই বাঁশের সাঁকো শুধু একটি যাতায়াতের পথ নয়, এটি দু’পাড়ের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সেতু। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দারাও খুশি। তাঁদের বক্তব্য, এই সাঁকো চালু হওয়ায় স্কুল-কলেজের পড়ুয়া, কৃষিজীবী মানুষ ও রোগীদের চলাচলে অনেকটাই সুবিধা হবে। মানসাই নদীর উপর এই বাঁশের সাঁকো এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশাবাদী এলাকাবাসী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment