আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“মানুষের অধিকারের লড়াইয়ের জয়”-ধর্নামঞ্চ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published on: March 10, 2026
---Advertisement---


কলকাতা, ১০ মার্চঃ এসআইআর ও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না-অবস্থানের পঞ্চম দিনে মঞ্চে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যে দাবিগুলি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দেশের সর্বোচ্চ আদালত তাতে মান্যতা দিয়েছে।

এদিন ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে ভোটের একদিন আগে হলেও বিষয়টি খতিয়ে দেখা যেতে পারে। তাঁর কথায়, “আমাদের প্রত্যেকটি দাবি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়নি।” পাশাপাশি তিনি দাবি করেন, শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে।

ভোটার তালিকা থেকে অবৈধভাবে নাম বাদ যাওয়ার অভিযোগ প্রসঙ্গেও তিনি আদালতের নির্দেশের কথা তুলে ধরেন। অভিষেক জানান, কারও নাম যদি অবৈধভাবে বাদ পড়ে, তবে তিনি আবার ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে পারবেন। এই বার্তা দিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন, আর কর্মীরা রাস্তায় নেমেছেন। তৃণমূলের সৈনিকরা অতন্দ্র প্রহরীর মতো মানুষের অধিকারের জন্য লড়াই করছেন।”

দলনেত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “আপনি যে দাবির জন্য ধর্নায় বসেছেন, সেই দাবিকে সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে।” একইসঙ্গে তিনি জানান, এই আন্দোলন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। তবে আন্দোলনের পরবর্তী দায়িত্ব দলের কর্মী-সমর্থকেরাই সামলাবেন বলেও আশ্বাস দেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment