আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বেলডাঙা অশান্তি মামলায় কেস ডায়েরি নিয়ে টানাপোড়েন,এনআইএ–পুলিশের নজিরবিহীন সংঘাত

Published on: February 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারিঃ মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় কেস ডায়েরি হস্তান্তরকে কেন্দ্র করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও জেলা পুলিশের মধ্যে নজিরবিহীন সংঘাতের অভিযোগ উঠেছে। তদন্তভার গ্রহণ করলেও এখনও পর্যন্ত প্রয়োজনীয় কেস ডায়েরি হাতে পায়নি এনআইএ। সংস্থার তরফে মুর্শিদাবাদ পুলিশকে ইমেল পাঠানো হলেও সেই ইমেলের কোনও জবাব মেলেনি বলেও দাবি করা হয়েছে। এমনকি কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, আদালত ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে নির্ধারিত সময়সীমা এখনও শেষ না হলেও তদন্তের স্বার্থে দ্রুত নথি হাতে পাওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা। পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাখছে এনআইএ।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর প্রতিবাদে বেলডাঙায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। পথ অবরোধ, জাতীয় সড়ক ও ট্রেন অবরোধ, ভাঙচুর এবং সাংবাদিকদের উপর হামলার মতো একাধিক ঘটনা ঘটে। ১৭ জানুয়ারিও একইভাবে উত্তপ্ত ছিল এলাকা। পরে পুলিশ কড়া পদক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে কলকাতা হাইকোর্ট-এর নির্দেশে ঘটনার তদন্তভার পায় জাতীয় তদন্ত সংস্থা। তবে রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হয় এবং এনআইএ তদন্তে স্থগিতাদেশ চায়। সুপ্রিম কোর্ট অবশ্য তদন্তে স্থগিতাদেশ দেয়নি। পাশাপাশি নির্দেশ দিয়েছে, ইউএপিএ প্রয়োগের প্রাথমিক ভিত্তি আছে কি না, তা সিল করা খামে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে জানাতে হবে।

এই প্রেক্ষাপটে কেস ডায়েরি হাতে পাওয়া এনআইএ-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত অভিযুক্তদের আদালতে পেশ করা ও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নথির গুরুত্ব অপরিসীম। বিষয়টি নিয়ে আগের শুনানিতে বিচারক অসন্তোষও প্রকাশ করেছেন। এখন ২৬ ফেব্রুয়ারির সময়সীমার দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment