শীতলকুচি, ১৮ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির সূচনা হল শীতলকুচি ব্লক কার্যালয় থেকে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ, শ্রমিক সংগঠনের শীতলকুচি ব্লক সভাপতি সুশান্ত মোহন্ত, সাধারণ সম্পাদক এলাহী মিয়া সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিন বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কাজের কথা তুলে ধরেন এবং ‘উন্নয়নের ‘পাঁচালী’ কর্মসূচির মাধ্যমে সেই সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন গুলো তুলে ধরার জন্য শীতলকুচি ব্লকের সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় গাড়ি করে মাইক দিয়ে প্রচার চালানো হবে।





