আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুড়াধরলায় তলিয়ে দুই কিশোর, সকালে মিলল রনজয়ের দেহ; দীপের খোঁজে ফের নদীতে তল্লাশি

Published on: September 4, 2026
---Advertisement---

দিনহাটা, ৪ সেপ্টেম্বরঃ নদীর জল তখনও শান্ত হয়নি। বৃহস্পতিবার বিকেলে বুড়াধরলার জলে তলিয়ে গিয়েছিল দুই কিশোর। সন্ধ্যা নামতেই থমকে গিয়েছিল উদ্ধার অভিযান। রাতভর অপেক্ষা। আর শুক্রবার সকাল হতেই নদীতে ভেসে উঠল এক কিশোরের দেহ। উদ্ধার হল রনজয় বর্মনের দেহ। কিন্তু এখনও হদিস নেই দীপ কুমার রায়ের। তাঁকে খুঁজতে ফের নদীতে নামল উদ্ধারকারী দল।

ঘটনাটি দিনহাটা থানার অন্তর্গত মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বড়ভিটা কানার চৌপথির কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বুড়াধরলা নদীতে তলিয়ে যায় রনজয় ও দীপ। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। নদীর পাড়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর যায় দিনহাটা থানায়।

এর পরই শুরু হয় নিখোঁজ দুই কিশোরের সন্ধানে তল্লাশি। নদীর বিভিন্ন অংশে খোঁজ চালানো হলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। অন্ধকার নেমে আসায় নদীতে নিরাপদ ভাবে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ফলে রাতের দিকে উদ্ধারকাজ সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়।

তত ক্ষণে দুই পরিবারের অপেক্ষা আরও ভারী হয়েছে। রাত পেরিয়ে শুক্রবার সকাল। নদীর দিকে ফের নজর পড়তেই দেখা যায়, জলের উপর ভাসছে একটি দেহ। কাছে গিয়ে শনাক্ত করার পর জানা যায়, সেটি রনজয় বর্মনের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রনজয়ের দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। একটি পরিবারে তখন নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু অন্য দিকে এখনও অপেক্ষা শেষ হয়নি দীপের পরিবারের।

দীপ কুমার রায়ের সন্ধানে শুক্রবার ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান।পুলিশের SDRF দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। নদীর স্রোত, জলের গভীরতা এবং বিস্তীর্ণ এলাকা সব প্রতিকূলতা পেরিয়েই চলছে নিখোঁজ কিশোরের সন্ধান।

বৃহস্পতিবার যে নদীর পাড়ে দুই কিশোরকে ঘিরে শুরু হয়েছিল উৎকণ্ঠা, শুক্রবার সেই পাড়েই এক জনের দেহ ফিরে এল। অন্য জনের জন্য এখনও তাকিয়ে পরিবার, স্থানীয় মানুষ এবং উদ্ধারকারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment