আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত দুই পরিবার, কোচবিহারে বিপর্যস্তদের বাড়িতে ছুটে গেলে তৃণমূল প্রার্থী, দ্রুত সাহায্যের আশ্বাস অভিজিতের

Published on: April 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ এপ্রিলঃ গতকাল রাতে প্রবল ঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হল দুটি পরিবার। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায়। গতকাল রাতে হঠাৎ দমকা হাওয়ার জেরে একটি বড় গাছ ভেঙে পড়ে সরাসরি বাড়ির উপর, যার ফলে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়িতে পৌঁছে যান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। অভিজিৎ দে ভৌমিক আশ্বাস দেন,ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামত করা ও প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ এই দুর্ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে জনপ্রতিনিধির দ্রুত উপস্থিতি ও সহযোগিতার আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার দাবি উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment