আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নানুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, শোকস্তব্ধ শীতলকুচি

Published on: May 1, 2026
---Advertisement---

শীতলকুচি, ১ মে: নানুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে শীতলকুচির রথেরডাঙ্গা বুনচুকি পাড়ায়। জানা গেছে পুকুরে ডুবে মৃত ওই দুই ভাইয়ের নাম হাসানুর হক ও আসাদুল হক। ওই ঘটনাটি ঘিরে এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মায়ের সঙ্গে দিল্লি থেকে নানুর বাড়িতে বেড়াতে এসেছিল দুই ভাই। আর দু’দিন পরেই তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার দুপুরে বাড়ির পাশেই নতুন খনন করা একটি পুকুরে নামে দুই ভাই। কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলে তলিয়ে যায় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ দেখা না মেলায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে দুই কিশোরের নিথর দেহ উদ্ধার করা হয়। চোখের সামনে দুই সন্তানের নিথর দেহ দেখে ভেঙে পড়েন মা। তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, পুকুরটি গভীর হলেও সেখানে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যথাযথ ঘেরাটোপ বা সতর্কবার্তার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় মানুষজনও এই ঘটনায় মর্মাহত। জানাজার নামাজের পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা নতুন করে গ্রামীণ এলাকায় খোলা ও অনিরাপদ জলাশয়গুলির ঝুঁকি সামনে এনে দিল। প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে স্থানীয়দের মধ্যে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment