আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা ইস্যুতে শিলিগুড়িতে তৃণমূলের গণ অবস্থান, হাসমি চকে বিক্ষোভ

Published on: March 31, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩১ মার্চঃ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে শিলিগুড়ির হাসমি চকে গণ অবস্থানে বসল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলে শাসকদল।

তৃণমূলের দাবি, পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই চক্রান্তে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। এর ফলেই একের পর এক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে বলে দাবি তৃণমূলের।

এই গণ অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ পুরনিগমের একাধিক কাউন্সিলর ও দলীয় নেতৃত্ব।

বিক্ষোভ মঞ্চের পাশেই তৃণমূলের তরফে একটি বিশেষ ক্যাম্পও করা হয়, যেখানে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য করা হচ্ছে সাধারণ মানুষকে। তৃণমূলের দাবি, দার্জিলিং লোকসভা আসনে ইতিমধ্যেই ২২ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছে এবং শিলিগুড়ি বিধানসভা এলাকায় প্রায় ৪০ হাজারের বেশি নাম এখনও বিচারাধীন রয়েছে।

তৃণমূলের লিগ্যাল সেলের উদ্যোগে এই ক্যাম্প আগামী দিনেও দলীয় কার্যালয় থেকে চালু থাকবে বলে জানিয়েছেন গৌতম দেব। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment