আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অস্ত্র হাতে হুমকির অভিযোগ,আগাম জামিন পেলেন তৃণমূল সাংসদ মালা রায়

Published on: May 20, 2026
---Advertisement---

কলকাতা, ২০ মেঃ ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তারির আশঙ্কার মধ্যেই বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল সাংসদ মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ রায়। আদালত দু’জনেরই আগাম জামিন মঞ্জুর করেছে। বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেন।

সূত্রের খবর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের রাতে টালিগঞ্জ থানা এলাকায় অশান্তির পরিবেশ তৈরির অভিযোগ ওঠে সাংসদ ও তাঁর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র হাতে হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনায় অস্ত্র আইনে মালা রায়ের বিরুদ্ধে নোটিস জারি করা হয়। এরপরই বুধবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি ও তাঁর ছেলে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ সামনে এসেছে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং খুনের ঘটনা ঘটেছে। বিশেষ করে একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের দাবি, সেই সময় ৩২১ জন বিজেপি কর্মী নিহত হন।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া অবস্থান নেয় প্রশাসন। নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ ভোট পরিচালনায় বিশেষ নজরদারি চালায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোটপর্ব শান্তিপূর্ণ ছিল বলেই দাবি প্রশাসনের।

রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার থাকবে। সম্প্রতি ফলতায় এক নির্বাচনী সভায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মালা রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আদালতের এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment