শীতলকুচি, ২৫ ডিসেম্বর : ফের বড় কৈমারি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দায়িত্ব পেলেন জয়ন্ত কুমার বর্মন। দলীয় নেতৃত্বের এই ঘোষণার পরে কর্মী ও সমর্থকদের মধ্যে।জয়ন্ত কুমার বর্মনের বাড়িতে তাঁকে সংবর্ধনা জানান নলগ্রাম দক্ষিণ ১৬৪ নম্বর বুথের বুথ কর্মীরা।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি কুদ্দুস মিঞা, বুথ চেয়ারম্যান আকবর আলী, গোলজার মিঞা সহ বুথের অন্যান্য কর্মী ও সমর্থকরা।ফুলের মালা পড়িয়ে এবং মিষ্টি মুখ করিয়ে নবনিযুক্ত অঞ্চল সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়।
বুথ কর্মীরা জানান, জয়ন্ত কুমার বর্মন সব সময় দলের কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন। মানুষের সুখ-দুঃখে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পুনরায় তাঁর উপর আস্থা রেখেছে বলে তাঁদের দাবি।





