আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৈধ ভোটারের নাম বাদ অভিযোগে সরব তৃণমূল,সিইও দপ্তরে অভিষেক,নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Published on: March 30, 2026
---Advertisement---

কলকাতা, ৩০ মার্চঃ ভোটার তালিকা থেকে একাধিক বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, তখনই এই ইস্যুতে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তরে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন এবং শ্রেয়া পান্ডে।

সূত্রের খবর, ভোটার তালিকার সংশোধনীতে বহু মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ। এর আগেও এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিইও দপ্তরে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই শিপিং কর্পোরেশন ভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দপ্তরের বাইরের নিরাপত্তায় ছিল কলকাতা পুলিশের কড়া নজরদারি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দপ্তরে প্রবেশ ও বেরোনোর পথে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে সামনে রেখে তৃণমূল এই ইস্যুকে বড় রাজনৈতিক প্রশ্ন হিসেবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার শিপিং কর্পোরেশন দপ্তর চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনের আগে এই ইস্যু যে আরও জোরালো হবে, তা বলাই বাহুল্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment