কোচবিহার, ৮ মার্চঃ এসআইআর আতঙ্কে মৃত গ্রামবাসীর পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রবিবার গিয়েছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়াতে জানা গেছে, খসড়া ভোটার তালিকায় নাম বিচারাধীন হওয়ার জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই গ্রামবাসীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে। মৃত সামিনুর মিঞা কোচবিহার দুই ব্লকের কালপানির মধুপুর এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারে স্ত্রী ছাড়াও তিন কন্যা রয়েছে।
পরিবারের অভিযোগ, যে তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন তাতে সামিনুরের নাম ছিল বিচারাধীন অবস্থায়। গত কিছুদিন থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে বলেন, ভোটার তালিকায় নাম বিচারাধীন হওয়ার জন্য আরও এক প্রাণ হারিয়ে গেল। এসআইআর নিয়ে আতঙ্কে এই মৃত্যু হল। আমরা দলের জেলা সভাপতির নির্দেশে এই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। পরিবারের পাশে আমরা সবসময় থাকব। জানা গেছে কোচবিহার ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছাড়াও মধুপুরের অঞ্চল সভাপতি ত্রিনাথ দাস ,দলের কনভেনার মেঘনাথ রায় সহ কোচবিহার ২ ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন।





